কলকাতায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ, আহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় আজ মঙ্গলবার ভোররাতে যাত্রীবাহী ট্রেনে স্বল্প মাত্রার বিস্ফোরণে কমপক্ষে ১৭ যাত্রী আহত হয়েছে। শিয়ালদহ-কৃষ্ণনগর রেলপথে এ ঘটনা ঘটে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ভোর রাত তিনটা ৫৫ মিনিটে ওই ট্রেনটির পাঁচ নম্বর বগিতে এ বিম্ফোরণ ঘটে। পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে একে অপরের দিকে বোমা ছুড়লে এই বিস্ফোরণ ঘটে।
আহত ব্যক্তিদের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণের ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়।