প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এএমআরআই হাসপাতাল গতকাল শনিবার সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। ফরেনসিক বিশেষজ্ঞ দল হাসপাতাল ঘুরে দেখে বেশ কিছু নমুনা সংগ্রহ করে।গত শুক্রবারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও একজন বেড়ে ৯০ জনে পৌঁছেছে। মৃদুলা গুহঠাকুরতা নামের এই রোগী শুক্রবার রাতে মুকুন্দপুর হাসপাতালে মারা গেছেন। এএমআরআই হাসপাতাল থেকে উদ্ধার করে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল।