কলকাতায় আগুনে পুড়ে গেছে ১২০০ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলীয় হাতিবাগান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজার ২০০টি দোকান পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর দুজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।পুলিশ জানায়, দমকলের ৩২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে অংশ নেয়। গতকাল বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ জানা না গেলেও বাজারের ফলপট্টি থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।