কলকাতায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ভারতের কলকাতায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে কলকাতা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতায় এক হাজার ২০০ জনেরও বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।