কলকাতায় নকল চিত্র প্রদর্শনীর অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় এক চিত্র প্রদর্শনীতে কবিগুরুর নকল চিত্র প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার কলকাতা সরকারি আর্ট কলেজের সাবেক ছাত্র ও বিশিষ্ট ভাস্কর তাপস সরকার হাইকোর্টে এ মামলা করেন। জানা গেছে, ওই কলেজে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কবির আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। এতে কবিগুরুর আঁকা বেশ কিছু ছবি প্রদর্শিত হয়।