কলকাতায় নারীদের জন্য বিশেষ ট্যাক্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব নারী একা চলেন, তাঁদের নিরাপত্তার কথা ভেবে এবার কলকাতা শহরে চালু হচ্ছে বিশেষ এসি ট্যাক্সি ‘শি-ক্যাব’। মিটারেই চলবে এই ট্যাক্সি। একইভাবে দোতলা এসি বাসে চালু করা হচ্ছে ক্যাফেটরিয়া। এখানে মিলবে ফিশ ফ্রাই, কফি থেকে শুরু করে নানা ধরনের ফাস্টফুড। পাশাপাশি এসি ট্রামেও থাকবে একই ব্যবস্থা।
গতকাল শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে কলকাতা শহরে ১০টি এসি ভলবো বাস চালু করে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র এ কথা বলেছেন।
মন্ত্রী বলেন, এসি বাসের দোতলায় থাকবে ক্যাফেটরিয়া। একইভাবে দুটি ট্রামের একটিতে থাকবে ক্যাফেটরিয়া। এসি বাসে ল্যাপটপ ব্যবহারের ব্যবস্থা থাকবে। থাকবে মোবাইল চার্জার। প্রতিবন্ধীদের জন্য থাকছে হুইলচেয়ারও।