কলকাতায় নৌকা জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে নৌকা জাদুঘর। কলকাতার কাঁকুরগাছিতে গতকাল বুধবার ওই জাদুঘরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস।
জাদুঘরটিতে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যের ৪৬টি নৌকার মডেল ঠাঁই দেওয়া হয়েছে। ময়ূরপঙ্খি, অশ্বমুখী, বজরা, ডিঙ্গি, বাইচ, গয়না, পানসি, রবীন্দ্রনাথের বোট, মাছধরার নৌকাসহ ৪৬ ধরনের নৌকার মডেল রাখা হয়েছে।