কলকাতায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড নিহত ৬, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটি বহুতল ভবনে গতকাল মঙ্গলবার দুপুরে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন। এর মধ্যে গুরুতর আহত ১৭ জনকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহুতল ভবনের এই বাড়ির পাঁচতলায় বেলা দুইটার দিকে এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪৫টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন থেকে বাঁচার জন্য পাঁচতলা থেকে ঝাঁপ দিলেপাঁচজনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায়একজন।সর্বশেষ খবরে জানা গেছে, এখনো আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এখনো ওই ভবনে অন্তত ৭০-৮০ জন আটকে আছে। ফায়ার সার্ভিস বড় মই এনে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।