কলকাতায় মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মাওবাদী বিদ্রোহীদের শীর্ষস্থানীয় এক নেতাকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতার বিরুদ্ধে গত মাসে একটি পুলিশফাঁড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে। এএফপি।পশ্চিমবঙ্গের সরকারি কর্মকর্তা রাজ কানোজিয়া জানান, পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ভেংকটেশ্বর রেড্ডি নামের মাওবাদী ওই নেতাকে গ্রেপ্তার করে। দীপক নামেও পরিচিত ৪৫ বছর বয়সী রেড্ডি। গোয়েন্দারা কয়েক দিন ধরেই তাঁর চলাফেরার দিকে নজর রাখছিল। কানোজিয়া আরও জানান, রেড্ডি একজন বিস্ফোরক-বিশেষজ্ঞ। এ ছাড়া তিনি মাওবাদীদের শীর্ষ কমান্ডার কিষেনজির ঘনিষ্ঠ সহযোগীদের একজন।১৫ ফেব্রুয়ারি মেদিনীপুরে একটি পুলিশফাঁড়িতে মাওবাদীদের হামলায় একজন বেসামরিক নাগরিকসহ ২৫ পুলিশ সদস্য নিহত হয়। ওই হামলায় রেড্ডির হাত আছে বলে ধারণা করছে পুলিশ।