কলকাতায় মাদার তেরেসার জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় গত শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদার তেরেসার ১০১তম জন্মদিন পালিত হয়েছে। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে রাজ্য সচিবালয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে মাদার তেরেসার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় সিস্টার নির্মলাসহ রাজ্যেরা বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে বারুইপুরের শিশুভবনের শিশুরা সংগীত পরিবেশন করে।এ ছাড়া মাদার তেরেসার স্মরণে গিরিশ মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মাদার তেরেসার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আলোচনা সভার সূচনা করেন সাবেক রাজ্যপাল শ্যামল সেন।১৯১০ সালের ২৬ আগস্ট আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন মাদার তেরেসা। ৪৫ বছরের বেশি সময় ধরে তিনি ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে দরিদ্র, এতিম ও দুস্থদের জন্য কাজ করে গেছেন। মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ১৯৮০ সালে পান ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারত রত্ন’। ১৯৯৭ সালে ৫ সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন।