কলকাতায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গত বুধবার মহাপঞ্চমীর দিন থেকে পাঁচ দিনের এই দুর্গোৎসব শুরু হয়েছিল। এবার এই দুর্গোৎসবের শেষের দুই দিন প্রাকৃতিক বৈরী পরিবেশ সত্ত্বেও তা উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছিল কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি পূজামণ্ডপে।বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এই দুর্গাপূজাকে ঘিরে গোটা কলকাতা প্রতিবছরই সেজে ওঠে। আলোর রোশনাই ছড়িয়ে পড়ে কলকাতা মহানগরজুড়ে। এবার কলকাতা শহরে সর্বজনীন দুর্গাপূজা হয়েছে এক হাজার ১২২টি মণ্ডপে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই পূজা অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা, আসাম, ঝাড়খন্ড, বিহার, দিল্লি ও মুম্বাইয়ে।বরাবরের মতো কলকাতার পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণে বৈচিত্র্যের অভাব ছিল না। চলেছে থিমের প্রতিযোগিতা। দুর্গাপূজাকে ঘিরে বের হয়েছে বিভিন্ন পত্রিকার পূজাসংখ্যা। নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন টিভি চ্যানেল।