কলকাতায় সাড়ম্বরে উদযাপিত বাংলা নববর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে আগামীকাল মঙ্গলবার উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪২১। কিন্তু আজ সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন বাংলা নববর্ষ পালন করে সাড়ম্বরে।
আজ বিকেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে আয়োজন করা হয় বর্ষবরণ-১৪২১ অনুষ্ঠানের। অনুষ্ঠান শুরু হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এতে অংশ নেন বাংলাদেশ ও কলকাতার শিল্পীসহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের সঙ্গে সংগীতে অংশ নেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম নববর্ষকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।