কলকাতায়ও 'সোনার বাংলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায়ও উচ্চারিত হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত। ছবি: ভাস্কর মুখার্জি
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায়ও উচ্চারিত হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত। ছবি: ভাস্কর মুখার্জি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির অংশ হিসেবে ভারতের কলকাতায়ও ধ্বনিত হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত।

আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে ‘সোনার বাংলা’ গাওয়া হয়।

এই কর্মসূচিতে অংশ নেন উপহাইকমিশন, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও কলকাতায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকেরা।