কলম্বাস ইউরোপে সিফিলিসের জীবাণু বয়ে আনেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। কিন্তু ইউরোপে ফিরে আসার সময় যৌনবাহিত রোগ সিফিলিসের জীবাণুও নাকি বহন করে এনেছিলেন কলম্বাস ও তাঁর সঙ্গীরা। নতুন একটি গবেষণায় এ দাবি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী জর্জ আর্মেলাগোস কঙ্কাল নিয়ে গবেষণাভিত্তিক নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এ কথা বলছেন। তবে সিফিলিসের সঙ্গে কলম্বাসের কথিত সম্পর্কের তত্ত্বের ওপর কয়েক দশক আগে আর্মেলাগোসই প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন।গবেষণার ফলাফলে বলা হয়, কলম্বাস ও তাঁর নাবিকেরা শুধু ‘পুরোনো বিশ্বকে’ ‘নতুন বিশ্বের’ (আমেরিকা) সঙ্গে পরিচয়ই করাননি, পাশাপাশি সিফিলিসের জীবাণুও নিয়ে আসেন।রেনেসাঁর সময় ১৪৯৫ সালে প্রথম সিফিলিস রোগের প্রকোপের কথা জানা যায়। প্রথম দিকে নেপলস আক্রমণ করার পর ফরাসি রাজা অষ্টম চার্লসের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সিফিলিস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পিটিআই।