কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ম্যানুয়েল সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সোশ্যাল পার্টি অব ন্যাশনাল ইউনিটির নেতা হুয়ান ম্যানুয়েল সান্তোস বিজয়ী হয়েছেন। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল বোর্ড জানায়, সান্তোস ৬৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির প্রার্থী আন্তানাস মোকুস তাঁর চেয়ে ৪০ শতাংশ কম ভোট পেয়েছেন।ফল ঘোষণার পর এল ক্যামপিন স্টেডিয়ামে হাজার হাজার সমর্থকের উদ্দেশে বক্তৃতা করেন ম্যানুয়েল সান্তোস। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। যাঁরা আমাদের ওপর আস্থা রেখে সমর্থন দিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ। এখন কলম্বিয়ার ঐক্যবব্ধ হওয়ার সময়।’ দেশটির প্রধান বিদ্রোহী গ্রুপ রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) উদ্দেশে সান্তোস বলেন, তাদের সময় শেষ। তাদের সঙ্গে আলোচনারও কোনো সম্ভাবনা নেই। এফএআরসির হাতে আটক জিম্মিদের ছেড়ে দেওয়ার দাবিও জানান তিনি। এ সময় সান্তোসের রানিংমেট অ্যাঞ্জেলিনো গার্জন তাঁর পাশে ছিলেন। ম্যানুয়েল সান্তোস দুই মেয়াদের প্রেসিডেন্ট আলভারো ইউরাইয়ের স্থলাভিষিক্ত হবেন।নির্বাচন চলার সময় বিভিন্ন স্থানে সহিংসতায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এএফপি, বিবিসি।