কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ ড্যানিয়েল ব্যারেরাকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। কলম্বিয়ার সান ক্রিস্টোবেল সীমান্ত দিয়ে ভেনিজুয়েলা যাওয়ার পথে ‘ক্রেজি ব্যারেরা’ নামে পরিচিত এই কুখ্যাত মাদকসম্রাটকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করে।কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোস ব্যারেরাকে বর্তমান সময়ে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের একজন বলে দাবি করেন। ব্যারেরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই মাদক পাচারের অভিযোগ রয়েছে। বিবিসি।