কলম্বিয়ায় বিমান হামলায় ১৩ গেরিলা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৩ বিদ্রোহী গেরিলা নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সশস্ত্র গেরিলা সদস্য। তারা ক্যারিবীয় উপকূলের পাহাড়ি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, আত্মগোপনে থাকা ফার্ক নেতা ইভান মারকুয়েজ এসব গেরিলার ওই এলাকায় অভিযান চালানোর জন্য পাঠিয়েছিলেন। ইভান ভেনিজুয়েলায় পালিয়ে আছেন বলে ধারণা করা হয়। বিবিসি।