কলিজায় নামের ছাপ দিয়ে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতাল। ছবি : বিবিসির সৌজন্যে।
লন্ডনের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতাল। ছবি : বিবিসির সৌজন্যে।

‘ভালোবেসে সখী নিভৃতে-যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে’—রবিঠাকুরের গানের এ কলির মতো প্রিয় মানুষটির হৃদয়ে চিরকালের জন্য নিজের নাম খোদাই করার বাসনা থাকে অনেকেরই। আর কীর্তিমান মানুষেরা চান কাজের মাধ্যমে নিজের নামকে পৃথিবীর বুকে অমর করে রাখতে।

এমনই এক তীব্র আকাঙ্ক্ষা কাল হলো লন্ডনের বিখ্যাত কুইন এলিজাবেথ হাসপাতালের এক চিকিৎসকের। নিজের অতৃপ্ত বাসনা পূর্ণ করতে তিনি হূদয়ের বদলে এক রোগীর কলিজায় নিজের নামের আদ্যক্ষরের ছাপ দিয়েছেন। এ জন্য বরখাস্ত করা হয়েছে তাঁকে।

গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ওই চিকিৎসকেরই এক সহকর্মী প্রথম বিষয়টি টের পান। তিনি রোগীটির যকৃতে একটি নিয়মিত অস্ত্রোপচার করছিলেন। তখনই চিকিত্সকের নামের আদ্যক্ষর দেখতে পান তিনি।

এ বিষয়ে ইউনিভার্সিটি হসপিটালস বার্মিংহামের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।