কলোরাডোতে দাবানল ছড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্স শহরসংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে গতকাল মঙ্গলবার আরও ২০০ অগ্নিনির্বাপণ কর্মী নামানো হয়েছে। আগে ৪০০ অগ্নিনির্বাপণ কর্মীকে মাঠে নামানো হয়। ডেনভার থেকে ৬০ মাইল উত্তর-পশ্চিমে ফোর্ট কলিন্সে বনাঞ্চলে গত শনিবার দাবানল শুরু হয়। এতে শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়। এ ছাড়া আগুনে পুড়ে লিন্ডা স্টেডম্যান (৬২) নামের এক নারীও প্রাণ হারিয়েছেন। এএফপি।