কসোভোকে স্বীকৃতি দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান গত সোমবার আনুষ্ঠানিকভাবে কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের প্রায় পাঁচ বছর পর এই স্বীকৃতি দেওয়া হলো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কসোভোর জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনা করে পাকিস্তান সরকার দেশটিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো স্বাধীনতা অর্জন করে। এর পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে পাকিস্তান সংস্থাটির ৯৮তম সদস্য হিসেবে কসোভোকে স্বাধীনতার স্বীকৃতি দিল। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে কসোভোয় দূত হিসেবে পাঠিয়েছে ইসলামাবাদ। কসোভোর স্বাধীনতার জন্য পাকিস্তানের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রয়টার্স।