কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করা হবে উসকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিউলে গতকাল বারাক ওবামা ও পার্ক জিউন-হাই । রয়টার্স
সিউলে গতকাল বারাক ওবামা ও পার্ক জিউন-হাই । রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উত্তর কোরিয়ার উসকানি মোকাবিলায় ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
গতকাল শুক্রবার জাপান থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছান ওবামা। পরে রাজধানী সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। চতুর্থ দফায় পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং—এমন আশঙ্কার মুখে এশিয়া সফর করছেন ওবামা।
সিউল পৌঁছার আগে ওবামা মন্তব্য করেন, উত্তর কোরিয়ার সমস্যা গোটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করছে।
গত সপ্তাহে ফেরি ডুবে প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া উপকূলে ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ২০০ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক।
২৩ এপ্রিল জাপান যান ওবামা। আজ শনিবার মালয়েশিয়ার উদ্দেশে সিউল ত্যাগ করবেন তিনি। সোমবার ফিলিপাইন যাবেন ওবামা। পরদিন দেশে ফিরবেন। বিবিসি।