কাজাখ প্রেসিডেন্ট হিসেবে আবার শপথ নিলেন নাজারবায়েভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুর সুলতান নাজারবায়েভ গতকাল শুক্রবার কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এ নিয়ে তিনি পরপর চারবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।তিন দশক ধরে ক্ষমতায় থাকা নাজারবায়েভ শপথ অনুষ্ঠানে দেশে রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করেন।সরকারি কর্মকর্তারা জানান, গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে নাজারবায়েভ ৯৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাঁকে স্বাগত জানিয়েছে।কাজাখস্তানের নতুন রাজধানী আসতানায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে নাজারবায়েভ বলেন, ‘আজকের দিনটি তাঁর জন্য বিশেষ একটি দিন। কাজাখরা তাদের ঐতিহাসিক রায়ে আমাকে বেছে নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ।’ এদিকে ইউরোপের নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের কর্মকর্তারা বলেন, গত রোববারের নির্বাচন ছিল একপেশে। এতে প্রতিদ্বন্দ্বিতার বালাই ছিল না। নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে।৭০ বছর বয়স্ক নাজারবায়েভ সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দেশ শাসন করে আসছেন। তাঁর একজন উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য ভালো থাকলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়াবেন নাজারবায়েভ। এএফপি।