কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কাজাখস্তানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ২৭ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানান। বিমানটিতে কাজাখ নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান তুরগানবেক স্তামবেকভসহ ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন।সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কেটিকে টিভি জানায়, সামরিক বাহিনীর বিমানটি রাজধানী থেকে দক্ষিণের প্রধান শহর সামকেন্তের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডারের আওতার বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা কেটিকে টিভিকে জানিয়েছেন, এটি প্রায় ৮০০ মিটার উঁচু থেকে বিকট শব্দে ভূমিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে পুরোপুরি বিধ্বস্ত হয় বিমানটি। বিবিসি।