কাজে যোগ দিয়েছেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার কারণে প্রায় এক মাস ছুটিতে থাকার পর গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কাজে যোগ দিয়েছেন। গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গত বছরের ৭ ডিসেম্বর ইউরোপ সফর শেষে ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তাঁকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মগজ ও খুলির মধ্যবর্তী শিরায়রক্ত জমাট বেঁধেছিল। তবে এখন তিনি সুস্থ।চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন হিলারি। অনেকেই ধারণা করছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থায় এ ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন ডেমোক্রেটিক নেতা জন কেরি। প্রেসিডেন্ট ওবামা তাঁর নতুন পররাষ্ট্রমন্ত্রীহিসেবে কেরির নাম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এএফপি।