কাতারের কাছে জঙ্গিবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে যুদ্ধবিমান বিক্রি করা নিয়ে গতকাল বৃহস্পতিবার এক বিরাট অঙ্কের অস্ত্র চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির নৌবাহিনীর সঙ্গে একটি মহড়া শুরুর বিষয়েও সম্মত হয়েছে ওয়াশিংটন।

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সম্প্রতি কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ সাতটি দেশ। তখন ওই পদক্ষেপের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেন্টাগন বলেছে, ১ হাজার ২০০ কোটি ডলারের এ অস্ত্র চুক্তি কাতারকে সামরিক খাতে অত্যাধুনিক সক্ষমতা অর্জন ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।