কানাডা ডে উদ্যাপনে 'বাংলা ক্যারাভান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ট্রিয়লে-কানাডা-বাংলাদেশ-সলিডারিটির-অংশ-গ্রহণ
মন্ট্রিয়লে-কানাডা-বাংলাদেশ-সলিডারিটির-অংশ-গ্রহণ

কানাডার ১৫০ তম জন্মদিনে কানাডার বিভিন্ন প্রভিন্সের শহরে শহরে মূলধারার সঙ্গে প্রবাসীদের অংশগ্রহণ ছিল দেখার মতো। মন্ট্রিয়েল, টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুবার, মেনিটোবা, সাচকাচুয়ানসহ বিভিন্ন শহরে তাঁরা আনন্দ উল্লাস করেছেন।

পয়লা জুলাই কানাডা দিবসে রাজধানী অটোয়ায় ‘বাংলা ক্যারাভান’ বিপুল উৎসব-আমেজে পালন করে। বাঙালির ঐতিহ্যবাহী ঢোল, মৃদঙ্গ, শিঙা, ডমরু ইত্যাদি বাদন যন্ত্র সহযোগে পোস্টার-ফেস্টুন নিয়ে বাঙালির চিরাচরিত মঙ্গল-শোভাযাত্রা বের করা হয়।
এতে অংশগ্রহণ করেন অটোয়া-ভেনিয়ার এম পি পি নাটালি দেজ রোসিয়ার্স, বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দেওয়ান মাহমুদ প্রমুখ। বহুজাতিক সংস্কৃতির মিছিলে প্রবাসী বাঙালির আনন্দঘন অংশগ্রহণ অটোয়ার পার্লামেন্ট চত্বরকে উৎসবমুখর করে তোলে।

মন্ট্রিয়লে কানাডা-বাংলাদেশ সলিডারিটির অংশ গ্রহণ
মন্ট্রিয়লে কানাডা-বাংলাদেশ সলিডারিটির অংশ গ্রহণ

‘বাংলা ক্যারাভান’ রাজধানী অটোয়ায় নৃতাত্ত্বিক বাঙালির আত্মপরিচয় নির্মাণের বাতিঘর হিসেবে পরিচিত। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম-যে অঞ্চল থেকেই আসা হোক না কেন নৃতাত্ত্বিক জাতিসত্তায় সবাই এখন কানাডীয় বাঙালি। ভাষা, সংস্কৃতি, আচার, লোকাচারে সকলেই একই সুতোয় গাঁথা। বাংলা ক্যারাভান বাঙালির এই আনন্দ উৎসবের মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেয়। গত বছরের সাফল্যময়তারই ধারাবাহিকতায় বাংলা ক্যারাভান নামের এই অসাম্প্রদায়িক সংগঠনটি এবারের আয়োজনে যোগ করে বহুবিধ বর্ণিল মাত্রা।
কানাডার ১৫০ তম জন্মদিনে বৃষ্টির মধ্যেও মন্ট্রিয়েলের প্যারেডে অংশগ্রহণ করেন কানাডা-বাংলাদেশ সলিডারিটির সদস্যরা। বাংলাদেশের পতাকা নিয়ে শরীরে লাল-সবুজের পতাকাখচিত টি শার্ট সালোয়ার-কামিজ পরে তাঁরা বাংলাদেশের গান গেয়ে আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেন। এ ছাড়া কানাডার অন্যান্য শহরেও প্রবাসীদের অংশগ্রহণ ছিল দেখার মতো।