কানাডা থেকে লিবিয়ার পাঁচ কূটনীতিক বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা সরকার গত মঙ্গলবার লিবিয়ার পাঁচজন কূটনীতিককে বহিষ্কার করেছে। ওই কূটনীতিকেরা কানাডার রাজধানী অটোয়ায় লিবিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন। কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।কানাডার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার ওই কূটনীতিকদের কর্মকাণ্ড কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বিবেচিত হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। রয়টার্স।