কানাডায় জি-৮ সম্মেলনে নজরদারি হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার অন্টারিও শহরে ২০১০ সালে জি-৮ ও জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠান চলাকালে গোয়েন্দাগিরি চালিয়েছিল যুক্তরাষ্ট্র। কানাডার কর্তৃপক্ষ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) এ গোয়েন্দাগিরি করার অনুমতি দিয়েছিল।
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা নথিপত্রের বরাত দিয়ে গত বুধবার কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ এ তথ্য প্রকাশ করে।
খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা কার্যক্রমের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে ওই নথিপত্রে কিছু উল্লেখ করা হয়নি। এপি।