কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমাতঙ্কে কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সি ফোর নামের উগ্রপন্থী একটি সংগঠনের পক্ষ থেকে মুসলিম শিক্ষার্থীদের উদ্দেশে হুমকির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ইবি বিল্ডিং, হল বিল্ডিং ও জিএম বিল্ডিং থেকে ইতিমধ্যে শিক্ষার্থীসহ সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।
হুমকির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমেও হুমকির ওই চিঠি পাঠানো হয়েছে।
কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মুসলামান। এসব শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন।
শুক্রবার (৩ মার্চ) বেলা দুইটার ভেতর হামলা হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।