কানাডায় গবেষণা প্রতিষ্ঠানে যোগ দিলেন হকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার টরেন্টো শহরের কাছে ওয়াটারলুতে পেরিমিটার ইনস্টিটিউট ফর থিওরিটিক্যাল ফিজিক্স নামের গবেষণা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদ্যার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর জন্য ওই প্রতিষ্ঠানে ‘ডিস্টিংগুইশড রিসার্চ চেয়ার’ নামের একটি পদ সৃষ্টি করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গত শুক্রবার থেকে তিনি সেখানে কাজ শুরু করেছেন। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি এই ইনস্টিটিউটটি স্থাপন করে। আগামী ২০ জুন কানাডার শিল্পমন্ত্রী টনি ক্লেমেন্ট ও দেশটির ওন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রী ডাল্টন ম্যাকগুইন্টি আনুষ্ঠানিকভাবে হকিংকে স্বাগত জানাবেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।