কানাডায় তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুষারঝড়ে গতকাল বুধবার কানাডার টরন্টোয় জনজীবন বিপর্যস্ত হয়েছে। ২৫ সেন্টিমিটার পুরু তুষারে আটকা পড়ে যান চলাচল স্থবির হয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসা শক্তিশালী তুষারঝড় ক্রমে দুর্বল হয়ে ঘণ্টায় ৪০ মাইল বেগে গত মঙ্গলবার কানাডার অন্টারিও প্রদেশে আঘাত হানে। কানাডার আবহাওয়া বিভাগ জানায়, গত বুধবার রাতে দক্ষিণ-পূর্ব কুইবেক ও মন্ট্রিলে ১৫-২৫ সেন্টিমিটার তুষারপাত হয়। তুষারঝড়ের কারণে টরন্টো বিমানবন্দরের ১০৬টি ফ্লাইট বাতিল করা হয়। গতকাল ৬৪০টি ভারী তুষারযানের মাধ্যমে সিটি করপোরেশনের ৯০০ জন কর্মী তুষার পরিষ্কার করার কাজ করেছেন।