কানাডায় বন্যার অবনতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমগ্ন হয়ে পড়া কানাডার পূর্বাঞ্চলে গতকাল রোববার সকালে আরও বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। সেনারা অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বরফগলা পানি যোগ হয়ে নদীগুলো কূল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। এর ফলে অটোয়া থেকে মন্ট্রিল পর্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইবেক প্রদেশের বন্যা পরিস্থিতি বেশি খারাপ। সেখানে প্রায় চার শ সেনা পাঠানো হয়েছে। প্রদেশের প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সাজন বলেন, সেনারা দ্রুত ও পেশাদারি মনোভাব নিয়ে কাজ করছেন এবং ইতিমধ্যে জরুরি সহায়তা দেওয়া শুরু করেছেন।