কানাডায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডায় পুলিশ হেফাজতে একজন মানসিকভাবে অসুস্থ কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় কয়েক শ মানুষ গত শনিবার রাজধানী অটোয়ায় বিক্ষোভ করেছে। আবদিল রহমান আবদি (৩৭) নামের ওই ব্যক্তি গত সোমবার হাসপাতালে মারা যান। একটি গোলমালের খবর পেয়ে হাজির হওয়া পুলিশ তাঁকে গ্রেপ্তারের সময় মারধর করেছিল বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা অভিযোগ করেছেন। পাশের দেশ যুক্তরাষ্ট্রে প্রায়ই বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অটোয়ায় বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনার ছায়া দেখা যায়। যুক্তরাষ্ট্রের অনুসরণে ‘কালো মানুষের জীবনেরও মূল্য আছে!’ এমন স্লোগান দেওয়া হয়েছে বিক্ষোভে।