কানাডায় শিশু হত্যার দায়ে মায়ের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সন্তানকে গরম পানিতে ডুবিয়ে হত্যার দায়ে কানাডার টরন্টো কোর্ট গতকাল বুধবার মিলিসা আলেকজান্ডার (২৬) নামের এক নারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর মিলিসা তাঁর ১৯ মাসের শিশুপুত্র মিগুয়েল ফার্নান্দেজকে বাথরুমের ‘হটটাবে’ ডুবিয়ে রাখেন। এতে মিগুয়েলের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। এরপর শিশুটির ক্ষতস্থানে মিলিসা শুধু তুলার ব্যান্ডেজ দিয়ে রেখে দেন এবং রাত দুইটার দিকে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তাঁর শিশুপুত্র মৃতপ্রায়। তবে সরেজমিনে গিয়ে পুলিশ বুঝতে পারে, মিলিসার কথাবার্তা অসংলগ্ন এবং পারিপার্শ্বিকতা তাঁর বানানো গল্পের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দীর্ঘদিন পুলিশের নজরদারিতে থাকার পর ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মিলিসাকে গ্রেপ্তার করা হয়।হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বুধবার বিচারক ভ্যান মলি মিলিসাকে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দেন। তবে মিলিসার আইনজীবীদের অনুরোধে তাঁর সাজা কমিয়ে ১১ বছর করা হয়। আদালতে ভ্যান মলি বলেন, যে মা ঠান্ডা মাথায় নিজের শিশুকে হত্যা করতে পারে, তাঁকে ‘ডাকিনী’ ছাড়া কিছু বলা যায় না।