কানের বিরুদ্ধে ফরাসি লেখিকার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে ফ্রান্সের এক লেখিকার করা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন ফরাসি আইনজীবীরা।ত্রিস্তেন ব্যানন নামে ওই লেখিকার অভিযোগ, ২০০৩ সালে কান তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিনি বলেন, কানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টাকালে প্যারিসের একটি ফ্ল্যাটে তিনি তাঁকে ওই যৌন হয়রানি করেন।অন্য একটি ঘটনায় নিউইয়র্কের একটি হোটেলের পরিচারিকা অভিযোগ করেন, গত ১৪ মে স্ত্রস কান তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তবে ওই পরিচারিকার অভিযোগের বিষয়ে প্রশ্ন দেখা দেওয়ায় সম্প্রতি স্ত্রস কান যুক্তরাষ্ট্রে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। বিবিসি।