কানের যৌন কেলেঙ্কারির ঘটনা আদালতের বাইরে মিটমাট হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান স্ত্রস-কানের বিরুদ্ধে নিউইয়র্কের এক হোটেলকর্মীকে যৌন হয়রানির মামলাটি মিটমাট হওয়ার আশা করছেন কানের আইনজীবীরা। গতকাল সোমবার নিউইয়র্কের আদালতে মামলার শুনানি হওয়ার কথা।নাফিসাতৌ দিয়ালো নামের ওই নারী অভিযোগ করেছিলেন, ২০১১ সালের মে মাসে ফ্রান্সের এই অর্থনীতিবিদ তাঁকে যৌন হয়রানি করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্দেশ্যে তিনি হোটেলে কানের বিলাসবহুল স্যুটে গেলে কান এ ঘটনা ঘটান। যৌন কেলেঙ্কারির ওই ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলছে নিউইয়র্কের ব্রনক্স সুপ্রিম কোর্টে। বিচারক ডগলাস মেকন জানিয়েছেন, মামলাটির শুনানি একেবারে কম সময়ের মধ্যে শেষ করা হবে।অবশ্য আদালতের বাইরে দুজনের মধ্যে মিটমাটের চেষ্টা আগে থেকেই চলছে। কানের আইনজীবীরা আশা করছেন, দু-এক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো। এএফপি।