কানের শাস্তি চান সেই নারী কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের সেই নারী হোটেলকর্মী গতকাল সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের শাস্তি দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে নাফিসাতোউ দিয়ালো নামের হোটেলকর্মী ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন। সংবাদমাধ্যমে এই প্রথম প্রকাশিত সাক্ষাৎ কারে তিনি কানের শাস্তি দাবি করেন।নিউজউইক সাময়িকীতে দেওয়া সাক্ষাৎ কারে নাফিসাতোউ দিয়ালো বলেন, গত ১৪ মের ঘটনা সম্পর্কে তিনি সত্যি কথাই বলেছেন।অভিযোগ ওঠার পর ফরাসি রাজনীতিক স্ত্রস কান (৬২) আইএমএফের প্রধানের পদ ছেড়ে দেন। তিনি তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন। স্ত্রস কানের আইনজীবী হোটেলকর্মীর এই সাক্ষাৎ কারকে ‘অশোভন’ বলে অভিহিত করেন।নাফিসাতোউ বলেন, ‘আমি চাই, তাঁকে জেলে পাঠানো হোক। আমি তাঁকে বোঝাতে চাই যে কিছু জায়গা আছে, যেখানে আপনি শক্তি ও অর্থ ব্যবহার করতে পারবেন না।’ তিনি আরও বলেন, ‘তাঁর কারণেই তাঁরা আমাকে যৌনকর্মী পর্যন্ত বলেছে।’স্ত্রস কানের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগ গুরুতর। কিছু মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্ত্রস কানের বিরুদ্ধে মামলা ভেস্তে যাওয়ার পথে।স্ত্রস কানের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে নাফিসাতোউকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি বলেন, ঘটনার পর তাঁর ১৫ বছরের মেয়েসহ তাঁকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। দুই মাস তাঁকে নিজের অ্যাপার্টমেন্টে যেতে দেওয়া হয়নি। এএফপি, বিবিসি।