কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে চারটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৭ জন। শহরের একটি হাসপাতালের প্রধান আবদুল কাইয়ুম পোখলা বিবিসিকে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক লোক ও পুলিশ সদস্য রয়েছে।তালেবানেরা এ হামলার দায়ভার স্বীকার করে বলেছে, ন্যাটো বাহিনীকে শিক্ষা দিতেই তারা এ হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সত্ভাই এবং কান্দাহার প্রাদেশিক কাউন্সিলের প্রধান আহমদ ওয়ালি কারজাই বলেন, কেন্দ্রীয় কারাগারের একটি গাড়িকে লক্ষ্য করেই প্রথম বোমা হামলাটি চালানো হয়। বিবিসি।