কান্দাহারে জাতিসংঘের মিশন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ গতকাল মঙ্গলবার জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহারে তাদের মিশন সাময়িকভাবে বন্ধ করে সেখানকার কর্মীদের প্রত্যাহার করেছে। জাতিসংঘের মুখপাত্র সুসান ম্যানুয়েল জানান, কান্দাহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার কর্মীদের প্রত্যাহার করে রাজধানী কাবুলের দপ্তরে স্থানান্তর করা হয়েছে। আফগান কর্মীদের তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। কতজন আন্তর্জাতিক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে এবং এই সিদ্ধান্তের পেছনে কোনো হুমকি কাজ করেছে কি না, এ ব্যাপারে কিছু বলেননি তিনি। এএফপি।