কান্দাহারে থানায় আত্মঘাতী বোমা পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে একটি থানার ফটকে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার এ বোমা হামলা হয় বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান। প্রাদেশিক পুলিশ-প্রধান জেনারেল আবদুল রাজিক জানান, আত্মঘাতী হামলাকারী কান্দাহারে থানার ফটকে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালায়। কান্দাহার প্রচার ও তথ্যকেন্দ্রের প্রধান জাউয়েদ ফয়সাল জানান, বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এএফপি।