কান্দাহারে বিমানবন্দরে হামলায় নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। কান্দাহারের পুলিশ-প্রধান জেনারেল আবদুল রাজেক বলেন, বৃহস্পতিবার কান্দাহার বিমানবন্দরে ঢোকার সময় রাস্তার পাশে এক আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তালেবান যোদ্ধারা এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র ইউসুফ আহমাদি জানান, বিদেশি সেনাদের বুলেটপ্রুফ যানগুলোই এ হামলার লক্ষ্য ছিল। এএফপি।