কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন বিদেশি ও পুলিশের তিনজন সদস্য রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এএফপি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, এ ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইতালি ও একজন ফ্রান্সের নাগরিক। আফগান সেনাবাহিনীর একজন চিকিত্সক জানান, নিহতদের মধ্যে একজন ভারতের নাগরিক।কাবুলের শের-ই-নই এলাকার পার্ক রেসিডেন্স হোটেলের কাছে জঙ্গিরা একটি গাড়িতে বোমা নিয়ে এ হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন আত্মঘাতী নিহত হয়েছে। ওই এলাকায় চাকরি সূত্রে অনেক ভারতীয় বসবাস করেন। তালেবানরা এ ঘটনার দায় স্বীকার করেছে।