কাবুলে আত্মঘাতী হামলায় আট সেনা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কাবুলে আজ বুধবার সেনাবাহিনীর এ বাসে আত্মঘামী বোমা হামলার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
আফগানিস্তানের কাবুলে আজ বুধবার সেনাবাহিনীর এ বাসে আত্মঘামী বোমা হামলার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার সেনাবাহিনীর একটি বাসে আত্মঘাতী হামলায় আটজন কর্মকর্তা নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকসহ আহত হয়েছেন ১৩ জন। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে হামলার ঘটনাটি ঘটে। আত্মঘাতী হামলাকারী ব্যক্তি বাসটির কাছে হেঁটে গিয়ে বিস্ফোরণ ঘটায়।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজিমি এক বিবৃতিতে জানান, সকালে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) একটি বাসে আত্মঘাতী হামলায় আট সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন ও ১৩ জন আহত হয়েছেন।

গত জুন মাসে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় আবদুল্লাহ প্রাণে বেঁচে গেলেও ছয় ব্যক্তি মারা যান।