কাবুলে পুলিশ সদর দপ্তরে তালেবানের আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে ট্রাফিক পুলিশের সদর দপ্তরে গতকাল সোমবার আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।হামলাকারীদের সঙ্গে পুলিশের পাঁচ ঘণ্টার বেশি সময় বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশের সঙ্গে ন্যাটোর সদস্যরাও যোগ দেন।কাবুল পুলিশের প্রধান মোহাম্মদ আইয়ুব সোলাঙ্গি জানান, হামলাকারীরা গতকাল ভোরে প্রথমে পুলিশ সদর দপ্তরের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর শরীরে বোমা বাঁধা অবস্থায় কয়েকজন বন্দুকধারী পাঁচতলা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে পুলিশ দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে এবং কয়েকজন বন্দুকধারী পিছু হটতে বাধ্য হয়। তিনি বলেন, ‘এখন ভবনের অধিকাংশ নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে এবং শিগগিরই আমরা ভবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারব।’ এএফপি ও রয়টার্স।