কারও সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা নেই: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান কোনো দেশের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার ন্যাশনাল কমান্ড সেন্টার (এনসিসি) পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
নওয়াজ বলেন, পাকিস্তান অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত নেই। তবে দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা জোরদারে বিস্তৃত পরিসরের প্রতিরক্ষাব্যবস্থা বজায় রাখবে।
অর্থমন্ত্রী ইসহাক দার, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির বিদায়ী চেয়ারম্যান জেনারেল খালিদ শামিম ওয়াইনিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গত এক মাসের মধ্যে এটি ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সদস্যদের সঙ্গে নওয়াজের দ্বিতীয় বৈঠক। ডন।