কারজাইয়ের সমালোচনায় ‘হতাশ’ প্যানেট্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সে দেশে মার্কিন সেনাদের ‘আত্মত্যাগের’ কথা না বলে সেনাদের সমালোচনা করছেন দাবি করে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেট্টা। তিনি অভিযোগ করেছেন, কারজাই মার্কিন সেনাদের অবদান অস্বীকার করে তাঁদের সমালোচনা করছেন। লাতিন আমেরিকা সফরের আগে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় প্যানেট্টা বলেন, ‘আফগানিস্তানে প্রায় দুই হাজার মার্কিন সেনা প্রাণ দিয়েছেন। আমরা আফগানিস্তানের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত নারী ও পুরুষের রক্ষার দায়িত্ব আফগান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।প্রেসিডেন্টসহ সবার মার্কিন সেনাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন প্যানেট্টা। এএফপি।