কারমানের নোবেলে দীপ্ত হবে আন্দোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রত্যাশিতভাবে এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইয়েমেনের নারীকর্মী তাওয়াক্কুল কারমান। তাঁর নোবেলপ্রাপ্তি দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে চলমান আন্দোলনে আন্তর্জাতিক সমর্থনকে আরও জোরদার করতে পারে। মানবাধিকারকর্মীরা এমন ধারণাই পোষণ করছেন। গত শুক্রবার অসলোর নোবেল কমিটি লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ ও একই দেশের শান্তিবাদী কর্মী লেমাহ বোয়িইর সঙ্গে কারমানকেও যৌথভাবে শান্তিতে নোবেল দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে চলমান আরব জাগরণের সমর্থনেই কারমান শান্তিতে নোবেল পেলেন। শান্তিতে কারমানের নোবেল অর্জনে অনেকেই উচ্ছ্বাসিত। কায়রো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নাদিয়া মুস্তফা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটার মানে ইসলাম শান্তির বিরুদ্ধে নয়, নারীরও বিরুদ্ধে নয়। একজন ইসলামপন্থী নারীও কর্মীর ভূমিকায়ও অবতীর্ণ হতে পারেন। তাঁরা মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পারেন।’ ২০০৫ সালে লাইবেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন সারলিফ। দেশটির ১৪ বছরের গৃহযুদ্ধের অবসানের পর তিনি প্রেসিডেন্ট হন। সারলিফ তাঁর পুরস্কারকে ‘লাইবেরিয়ার সব মানুষের’ জন্য উৎসর্গ করেছেন। তবে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সারলিফের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উইনস্টন টাবম্যান নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।লাইবেরিয়ার নোবেল পুরস্কার পাওয়া আরেক নারী সমাজকর্মী বোয়িইর উদ্যোগ ছাড়া সারলিফ হয়তো কখনোই ক্ষমতায় আরোহণ করতে পারতেন না। এএফপি ও দ্য নিউইয়র্ক টাইমস।