কারাগার থেকে পালানোর ঘটনায় মুরসিকে কাঠগড়ায় তোলা হবে
কারাগার থেকে পলায়ন ও ২০১১ সালে পুলিশ হত্যার অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ অন্তত ১৩২ জনের বিরুদ্ধে বিচার হবে৷ গতকাল শনিবার সরকারি কেঁৗসুলিরা এ কথা বলেন৷
আসামিদের অন্তত ৭০ জনই ফিলিস্তিনি ও লেবাননের ইসলামি গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর নেতা-কর্মী৷ তাঁদের অনুপস্থিতিতেই এ বিচারকাজ চলবে৷ গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এ নিয়ে তৃতীয় দফায় কাঠগড়ায় তোলা হবে তাঁকে৷
সরকারি কেঁৗসুলিরা জানান, স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভ চলাকালে ২৮ জানুয়ারি মুসলিম ব্রাদারহুড এবং হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠী কারাগারে হামলা চালিয়েছিল৷ এ সময় কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন৷ এ ছাড়া মুরসি এবং হামাস ও হিজবুল্লাহর সদস্যসহ কয়েক হাজার কয়েদি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন৷ ওই সময় মুরসির ভূমিকারও তদন্ত চলছে৷ এ ছাড়া এক বছর ক্ষমতায় থাকার সময় বিরোধীদের হত্যার ঘটনায়ও মুরসিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে৷ এএফপি৷