কারাগারে আন্না হাজারের ওয়ার্ডে কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার মানহানির মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়ািদল্লির তিহার কারাগারে আছেন৷ সেখানে তাঁর সঙ্গে গতকাল বৃহস্পতিবার দেখা করেছেন তাঁর স্ত্রী সুনীতা এবং এএপির নেতা সঞ্জয় সিং, আশুতোষসহ কয়েকজন৷ খবর পিটিআইয়ের৷
লোকসভা নির্বাচনের প্রচারণাকালে কেজিরওয়াল বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারিকে দুর্নীতিবাজ বলে অভিযোগ তোলেন৷ এ ঘটনায় বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন৷ ওই মামলায় গত বুধবার এএপি নেতা আদালতে জামিনের আবেদন জানাতে অস্বীকৃতি জানালে বিচারক তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন৷
তিহার কারাগারের একাধিক সূত্র জানায়, কেজরিওয়ালকে ৪ নম্বর প্রকোষ্ঠে রাখা হয়েছে৷ তাঁর সাবেক আদর্শিক গুরু ও প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে ২০১১ সালে গ্রেপ্তারের পর ওই একই ওয়ার্ডে সংক্ষিপ্ত সময়ের জন্য বন্দীজীবন কাটিয়েছিলেন৷
রাজনৈতিক আন্দোলনের কর্মী হিসেবে কেজরিওয়ালকে আগে বেশ কয়েকবার আটক করা হলেও এবারই প্রথম তিনি আদালতের নির্দেশে দুই দিনের জন্য কারাবন্দী হয়েছেন৷ তিহার কারাগারে তাঁর জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে৷
কারাগারের একজন কর্মকর্তা বলেন, কারাগারের কয়েকজন রক্ষী ও কর্মীর সঙ্গে কথাবার্তা বলেছেন কেজরিওয়াল৷ তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের ব্যাপারে কথা বলেন৷
কেজরিওয়ালকে কারাগারের একটি নিরিবিলি প্রকোষ্ঠে রাখা হয়েছে৷ সেখানে কোনো টেিলভিশন ছাড়াই তাঁকে দুই দিন থাকতে হচ্ছে৷ অন্য কোনো বন্দীর সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ তাঁকে দেওয়া হয়নি৷
কারাগার সূত্র জানায়, প্রথম রাতে কেজরিওয়াল ভালো ঘুমিয়েছেন৷ ভোরে ওঠে তিনি হাঁটতে যান এবং ফিরে এসে চা-রুটিসহ প্রাতরাশ করেন৷ পড়ার জন্য তাঁকে তিনটি সংবাদপত্র দেওয়া হয়৷ তাঁর কক্ষে একটিমাত্র বৈদ্যুতিক বাতি ও একটি পাখা রয়েছে৷
কেজরিওয়াল সকাল ১০টার দিকে তাঁর দলের নেতা সঞ্জয় সিং ও আশুতোষের সঙ্গে সাক্ষাৎ করেন৷ এ সময় তাঁরা প্রায় ৩০ মিনিট কথা বলেন৷ পরে তাঁর স্ত্রী সুনীতা তাঁর জন্য কাপড়চোপড় ও ওষুধ নিয়ে আসেন৷