কারাগারে দাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের একটি কারাগারে গত শনিবার রাতে বন্দীদের মধ্যে দাঙ্গায় চারজন আহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। কারা কর্তৃপক্ষের মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে জানান, উত্তরাঞ্চলীয় বুরায়দাহ শহরের ওই কারাগারে শনিবার ছিল সাপ্তাহিক সাক্ষাতের দিন। ওই দিন রাতে দাঙ্গার ওই ঘটনা ঘটে। কারা কর্মকর্তা বলেন, ‘কিছু বন্দী দাঙ্গায় জড়িয়ে পড়ে। তারা কারা প্রশাসন কার্যালয়ে আগুন দেয়। তখন গুলি চালিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তাকর্মীরা। এএফপি।